1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরে গ্রীস্মকালীন টমেটো চাষাবাদে সফলতা পাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সিটিউট উদ্ভাবিত, সরেজমিন গবেষনা বিভাগের তত্বাবধানে বারী-১১ টমেটো স্বল্প খরচে অধিক বাজার মূল্য পাওয়ায় চাষীরা চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছে

ফরিদপুরে গ্রীস্মকালীন টমেটো চাষাবাদ হচ্ছে।
ফরিদপুরে গ্রীস্মকালীন টমেটো চাষাবাদে সফলতা পাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সিটিউট উদ্ভাবিত, সরেজমিন গবেষনা বিভাগের তত্বাবধানে বারী-১১ টমেটো স্বল্প খরচে অধিক বাজার মূল্য পাওয়ায় চাষীরা চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছে। এতে নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদনে সহায়তা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করে।
সাধারনত শীতকালেই বাজারে টমেটো দেখা যায়,এবং দাম প্রথম দিকে ভালো পেলেও ভরা মৌসুমে ১০/৫ টাকা কেজিতে বিক্রি করতে হয়। তাই, চাষীরা বেশী দামের আশায় গ্রীস্মকালীন টমেটো চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছে। রবি মৌসুমের টমেটো অর্থাৎ শীতকালীন টমেটোর চেয়ে খরিপ-১ মৌসুমে অর্থাৎ গ্রীস্মকালীন টমেটো চাষাবাদে সফলতা পাচ্ছে। গ্রীস্মকালীন টমেটো বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজী বিক্রি হয়। টমেটো আবাদে ফরিদপুরের আবহাওয়া অনুকুলে থাকায়, শেড,বেড তৈরী করে সেচ ব্যবস্থা করেই চাষাবাদ করে অল্প দিনেই বেশী লাভ করা যায় বলে চাষীরা এ টমেটো চাষাবাদে আগ্রহী। এলাকার চাষীরা এই চাষাবাদে উদ্বুদ্ধ হয়ে টমেটো মাঠ পরিদর্শন করেন। কৃষি গবেষনা কেন্দ্রে বরিশালের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, যশোর থেকে শুরু হওয়া এই টমেটো সারাদেশেই চাষাবাদ হচ্ছে। কৃষি বিভাগ বিভিন্ন সময়ে কৃষকদেরকে প্রশিক্ষন দিয়ে নিরাপদ পুষ্টি সমৃদ্ধ সবজি উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করছে।#০১.১২,২০২২

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION