1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন। ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত-উপদেষ্ঠা রেজওয়ানা হাসান। ফরিদপুর শহরে সৌন্দর্যবর্ধনে স্বেচ্ছাসেবীদের অক্লান্তশ্রম: ময়লাস্তুপ থেকে রঙিন সজ্জ্বায় রুপান্তর ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত

ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১১.২৯ পিএম
  • ৫৪ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন ও জনসভা আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত মঙ্গলবারের (২৭ জানুয়ারি) কর্মসূচি বাতিল করে নতুন তারিখ নির্ধারণের প্রক্রিয়া চলছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসের ১, ২ কিংবা ৩ তারিখে ভাঙ্গায় তারেক রহমানের আগমন ও জনসভা অনুষ্ঠিত হতে পারে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ‘ফরিদপুর প্রতিদিন‘-কে জানান, একই সময়ে ময়মনসিংহে একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি থাকায় ভাঙ্গার প্রোগ্রামটি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা প্রস্তুত ছিলাম, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফেব্রুয়ারির ১, ২ অথবা ৩ তারিখে সম্ভাব্য নতুন তারিখ দেওয়া হতে পারে।”

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাঙ্গার প্রোগ্রামটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচির নির্দিষ্ট তারিখ শিগগিরই জানানো হবে। তবে ফেব্রুয়ারির ২ কিংবা ৩ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভাঙ্গা ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। প্রস্তুতি সভা, মিছিল-মিটিং ও প্রচারণা কার্যক্রমও শুরু হয়েছিল। কর্মসূচি স্থগিত হলেও দলীয় নেতারা জানিয়েছেন, নতুন তারিখ ঘোষণার পর আরও বড় পরিসরে জনসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।দলীয় সূত্রে আশা করা হচ্ছে, পুনর্নির্ধারিত তারিখে ভাঙ্গার জনসভা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION