1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত।

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত।
ফরিদপুর প্রতিনিধি :

র‌্যালী,আলোচনাসভার মধ্যে দিয়ে ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগীতায় প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আয়োজনে   শহরের জসিম উদ্দীন হলে  আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণ হাসান।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার’র সভাপতিত্বে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. মো. শাহীনুর আলম ও বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক জিনাত সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রাণী দপ্তরের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ফরিদপুরের চরাঞ্চলে বিপুল পরিমান জমি রয়েছে, যার অধিকাংশই অনাবাদি থাকে বছর জুড়ে, এসব জমিতে পশু খাদ্যের আবাদ বৃদ্ধি করে এবং বিশেষ প্রকল্পের মাধ্যমে পশু পালন করে দেশের মোট চাহিদার বড় অংশ পুরণ করা সম্ভব। এসময় কেউ এ ধরনের খামার করতে আগ্রহী হলে চরের খাস জমি বন্দোবস্তো দেয়ার আশ্বাসও দেন জেলা প্রশাসক। বক্তারা তাদের বক্তব্যে দুধ শিল্পের প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ফরিদপুরে জেলায় চলতি বছরে দুইলাখ ২৫ হাজার মেট্রিকটন দুধ উৎপাদন করা হয়েছে, যা চাহিদার চেয়ে ৫১ হাজার মেট্রিক টন বেশী। পদ্মা ও আড়িয়াল খা বেস্টিত বিশাল চরকে কাজে লাগিয়ে উৎপাদন আরো বাড়িয়ে দেশের চাহিদার বড় অংশ মেটানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।ফরিদপুরের মানুষের বছরের দুধের চাহিদা রয়েছে এক লক্ষ ৭৪ হাজার মেট্রিক টন। #

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION