1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ২.০৮ এএম
  • ৩১৬ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর ও মাদারীপুর জেলার ৫০ জন গণমাধ্যম কর্মীকে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ২৬ জানুয়ারি শুরু হওয়া দুই দিনেরএখন একজন সাংবাদিক খারাপ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয় ২৭ জানুয়ারি।

ফরিদপুর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

অপপ্রচার ও অপতথ্য না ছাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, নির্বাচনের আগেও পরে যে কোন সংবাদ তৈরি বা পরিবেশনের আগে তথ্য যাচাই-বাছাই করে নেওয়া আবশ্যক। ভুল তথ্য সম্বলিত একটি সংবাদ আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করবে।

দুই দিনের এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান এবং দ্বিতীয় দিনে বিপিজেএ’র সভাপতি ও ঢাকা মেইল এর নির্বাহী সম্পাদক হারুন জামিল প্রশিক্ষণ প্রদান করেন। দুই দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠানটি সমন্বয় করেন পিআইবি এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION