1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১.৩৯ পিএম
  • ২৩৪ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

হঠাৎ ছিনতাই বেড়ে যাওয়ায় ফরিদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের‌ শনিবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুর শহরের বিভিন্ন মহল্লায় এ অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের মালাঙ্গা এলাকার সমর বসুর ছেলে সাগর বসু (২৫), শহরের লালন নগর বস্তি এলাকার হান্নান বেপারীর ছেলে তাকবির বেপারী (২০), একই বস্তি এলাকার লুৎফর শেখের ছেলে সোহান শেখ (২২) ও ইয়ামিন শেখ (১৯), শহরের লক্ষীপুর এলাকার জয়নাল আবেদীন তারার ছেলে মো. রাব্বি (৩০), যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকার ইমান আলীর ছেলে মুকুল শেখ (৩৬), হাবেলী গোপালপুর এলাকার মো. রাকিবের ছেলে সোহেল মিয়া (৩৭) এবং ছাপরা মসজিদ এলাকার বাবুল হকের ছেলে মো. রফিক (১৯)।
এছাড়া অন্য একটি মামলায় মীর শাখাওয়াত হোসেন নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন।
তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ছিনতাই নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION