1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১২.১২ এএম
  • ২৩৩ জন সংবাদটি পড়েছেন।

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাওন কাজী ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে শাওন কাজী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর গাড়ি ভাঙচুর মামলার প‌রোয়ানাভুক্ত আসামী ছিলেন। শাওন সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার গ্রেপ্তা‌রি প‌রোয়ানাভুক্ত আসামী ছিলেন শাওন কাজী। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে শ‌নিবার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত,২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামী করে সালথা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর।ওই মামলায় আসামী ছি‌লেন শাওন কাজী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION