1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

পানির আভাবে ফরিদপুরের পাট চাষীরা বিপাকে।

  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১.৩৪ পিএম
  • ৫৬৪ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে লক্ষমাত্রার চেয়ে পাটের আবাদ বেশী হলেও মানসম্পন্ন পাট পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রকৃতির বৈরী আচরনে দিশেহার ফরিদপুরের পাট চাষীরা, পানির আভাবে পাট চাষীরা পাট জাগ দিতে পারছেনা, শুকনো খালে বাধ দিয়ে পানি সংরক্ষন করে দিচ্ছে পাট জাগ।ফলন ভালো হলেও উৎপাদন খরচ বাড়বে, কিন্তু মানসম্পন্ন পাট না পাওয়ার আশংকা তাই এবার লোকসান গুনতে হবে চাষীদের। পাটের জেলা ফরিদপুর, দেশের বেশীরভাগ মানসমম্পন্ন পাট এ জেলাতেই উৎপন্ন হয়। শ্রাবন মাসের শেষ দিক, এসময়ে ফরিদপুরের খাল-বিল,ডোবা-নালা,এমনকি পাট ক্ষেতেই পানি থাকে ভরপুুর। এধরনের পানিতে পাট জাগ দিয়ে যে আঁশ তৈরী হয় সেটাই সোনালী আঁশ কিন্তু এবছর আশানুরুপ বৃস্টিপাত না হওয়ায় খাল-বিল শুকিয়ে আছে। তাই বৃষ্টির অপেক্ষায় থেকে পাট গাছ ক্ষেতেই পাতা শুকিয়ে মারা যাচ্ছে। পাট জাগ দেওয়ার পর্যাপ্ত পানি না পেয়ে চাষীরা খালের ভিতর ছোট ছোট বাধ দিয়ে,বাড়ীর আঙ্গিনায় গর্ত করে শ্যালো মেশিন দিয়ে পানি সরবরাহ করে পাট জাগ দেবার ব্যবস্থা করছে। কিন্তু এতে করে পাটের রং সোনালী না হয়ে কালো হবে, পাটের রং কালো হওয়াতে দামও কম পাওয়া যাবে।অপরদিকে পরিবহন ও শ্রমিক খরচ বাড়ায় উৎপাদন খরচ বাড়ছে। পরিবেশের ও ক্ষতি হচ্ছে, অল্প পানিতে পাট জাগ দেওয়ায় পানি দুষিত হচ্ছে,মশার উপদ্রব বাড়ছে,দুষিত পানি ব্যবহারে শরীরের খুজলি,পাচরা,নানা চর্ম রোগ দেখা দিতে পারে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা যায়, গতবছর জেলায় ৮৫ হাজার ২শত ১ হেক্টর জমীতে পাট আবাদ করে ১লক্ষ ৮৯ হাজার ৫৭ মেট্রিক টন পাট পাওয়া গেছে। এবছর ৮৭ হাজার ৩শত ৫ হেক্টর জমীতে পাটের আবাদ হয়েছে যা থেকে প্রায় ২লক্ষ মেট্রিক টন পাট পাওয়া যাবে বলে ধারনা করা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION