1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুর শহরে সৌন্দর্যবর্ধনে স্বেচ্ছাসেবীদের অক্লান্তশ্রম: ময়লাস্তুপ থেকে রঙিন সজ্জ্বায় রুপান্তর

  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১.২৮ পিএম
  • ১৪৮ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুর শহরে সৌন্দর্যবর্ধনে স্বেচ্ছাসেবীদের অক্লান্তশ্রম:
ময়লাস্তুপ থেকে রঙিন সজ্জ্বায় রুপান্তর

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর শহরে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে ময়লাস্তুপ থেকে রুপান্তরিত হচ্ছে রঙিন সজ্জ্বায়। পাশাপাশি নিখুত ক্যালিগ্রাফিতে আকর্ষণীয় করে তুলছেন তাঁরা। এছাড়া সৌন্দর্যবর্ধিত গাছও রোপন করছেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়াংস্টার সোসিয়্যাল অর্গানাইজেশনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে নতুন রুপে সেজে উঠছে যেন ফরিদপুর শহর। তাঁদের সার্বিকভাবে সহযোগিতা করছেন ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় তাঁদের এমন কর্মকান্ড চোখে পড়ে। হাসপাতালের পাশে সড়ক বিভাগের জায়গায় গড়ে উঠা অসংখ্য দোকানের বর্জ্য এবং মেডিকেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের মেডিকেল বর্জ্যে অস্বাস্থ্যকর পরিবেশ ও ময়লাস্তুপে পরিণত হয়েছিল সেখানে। দুই সপ্তাহ যাবৎ পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ময়লাস্তুপ থেকে রুপান্তরিত হয়ে উঠেছে রঙিন সজ্জ্বায়।

সংগঠনটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ফরিদপুর-বরিশাল মহাসড়কের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিএডিসি সেচ বিভাগ পর্যন্ত প্রায় দেড়কিলোমিটার জায়গা জুড়ে দীর্ঘদিন যাবৎ ময়লারস্তুপে পরিণত হয়েছিল। ময়লা থেকে সৃষ্ট তীব্র গন্ধে দুর্ভোগ পোহাতে হয়েছে স্থানীয়রাসহ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সেবাপ্রত্যাশীদের। এছাড়া সেখানে জমে থাকা ময়লাযুক্ত পানি থেকে এডিস মশারও জন্ম হচ্ছিল। পরবর্তীতে ফরিদপুর পৌরসভাকে অবগত করার মাধ্যমে ও সহযোগিতায় দুই সপ্তাহ যাবৎ ময়লা পরিস্কার করা হয়। এরপর মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে খুটি দিয়ে রঙিন জাল টানিয়ে দেয়া হয় এবং ক্যালিগ্রাফি ও বিভিন্ন সচেতনতা লেখা সংবলিত বার্তা টানিয়ে দেয়া হয়। পাশাপাশি সৌন্দর্যবর্ধিত বিভিন্ন গাছও সেখানে লাগানো হয়েছে।

সংগঠনটির জ্যেষ্ঠ সদস্য ও ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কাজী জেবা তাহসিন বলেন, ‘এখানে কিছুদিন আগেও ময়লার স্তুপ ছিল। পরবর্তীতে এই জায়গার ওপর ভিত্তি করে আমরা ফরিদপুর পৌরসভার সাথে যোগাযোগ করি এবং তাঁদের সহযোগিতায় গত ২১ ডিসেম্বর থেকে আমরা কার্যক্রম শুরু করি। বর্তমানে ময়লা পরিস্কার করে নেট (জাল) ও খুটি দিয়ে ঘিরে দিয়েছি, যাতে পরবর্তীতে আর কেউ ময়লা ফেলতে না পারে। পাশাপাশি আমরা ক্যালিগ্রাফি ও সতর্কবার্তা টানিয়ে দেয়া হয়েছে। এছাড়া শহরের অন্যান্য জায়গায় সৌন্দর্য ফেরানোর জন্য কাজ করে যাব।’

তাঁদের এই কর্মকান্ডে যুক্ত থাকা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ সকলকে পরিবেশ দূষণ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘পরিবেশকে আমরা প্রতিনিয়ত দূষণ করে যাচ্ছি। আজ আমরা এখানে পরিচ্ছন্ন করেছি, অন্য জায়গা ঠিকই কেউ না কেউ দূষিত করে তুলছে। কোনো প্রযুক্তি দ্বারা পরিবেশকে আমরা নিয়ন্ত্রণ করে রাখতে পারব না, যদি না কেউ নিজ থেকে সতর্ক হয়। বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাই- আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা পরিবেশগত উন্নয়নে বাংলাদেশকে এগিয়ে নেব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION