1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮.২১ এএম
  • ৩৩ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক
ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এ উপলক্ষে আজ সোমবার ১১ মে সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে তাকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আফজাল হোসেন খান পলাশের রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানান এবং জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।বক্তারা বলেন, ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নের স্বার্থে জেলা পরিষদের প্রশাসক হিসেবে আফজাল হোসেন খান পলাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সব সময় সাংবাদিকদের পাশে থাকবেন। তারা উল্লেখ করেন, জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি জেলা পরিষদের নিজস্ব পাঠাগার, যাত্রী ছাউনি ও অন্যান্য সেবামূলক কার্যক্রম রয়েছে, যেগুলো পুনরায় চালু ও সক্রিয় করা প্রয়োজন। একই সঙ্গে ফরিদপুরের পার্শ্ববর্তী এলাকায় একটি আধুনিক পিকনিক কর্নার নির্মাণের দাবি জানান বক্তারা। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আফজাল হোসেন খান পলাশকে দায়িত্ব দেওয়ায় ফরিদপুরবাসী প্রত্যাশিত সেবা পাবে বলে তারা আশাবাদী। বক্তারা আরও বলেন, আফজাল হোসেন খান পলাশ সাংবাদিক পরিবারের সন্তান। তার বড় ও ছোট ভাই সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং তিনিও জেলা পরিষদ প্রকাশিত ‘গণমন’ পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি গণমাধ্যমকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।বক্তারা আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতা নিয়ে আফজাল হোসেন খান পলাশ ফরিদপুরকে একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও যানজটমুক্ত জেলায় পরিণত করবেন। একই সঙ্গে তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন এবং প্রেস ক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন খান পলাশ বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ফরিদপুরের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুত একটি পিকনিক কর্নার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে কাজ করব। জনগণ যাতে সম্মান ও সঠিক সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখব। দল-মত ও বিশ্বাস নির্বিশেষে সবার জন্য কাজ করব। আমি পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই এবং মানুষের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।” তিনি ফরিদপুরকে মাদকমুক্ত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান। একই সঙ্গে ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করা এবং সবসময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন আফজাল হোসেন খান পলাশ। এ সময় তিনিসংবর্ধনার জন্য ফরিদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, পান্না বালা, মাহফুজুল আলম মিলন, জাহিদ রিপন, আশরাফুজ্জামান দুলাল, হাসানুজ্জামান, সাজ্জাদ হোসেন রনি, নাজিম বাকাউল, মশিউর রহমান খোকন, বেলাল চৌধুরী, রেজাউল হক, নার্গিস পারভীন, বি কে শিকদার সজল, শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মাসুদুর রহমান তরুণ, বিভাস দত্ত, আবিদুর রহমান নিপু, আসাদুল হক আসাদসহ অনেকে। এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION