ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার
অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর-রাজবাড়ী সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার মাঠের মধ্যে একটি পুকুর পাড়ে মাটিচাপা দেয়া অবস্থায় এক নারী ও তার কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক নারী ওই এলাকায় কাজ করতে গেলে, কুকুরকে মাটি খুড়তে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন মানুষের পা বের হয়ে আছে। ফিরে এসে বিষয়টি গ্রামের অন্যান্যদের জানালে খবর দেয়া হয় পুলিশে।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনার ফলে পৌঁছে মাটি খুঁড়ে দুটি মরদেহ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর তাদের পরিচয় পাওয়া যায়। নিহত গৃহবধূর নাম জাহেনা আক্তার (৩২) এবং তার ৩ বছরের শিশু কন্যা সামিয়া। জাহেনা পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পরেশ উল্লাহ মাতবরের পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী।
নিহতের পরিবারের সূত্রে জানা যায় গত ০৪ মে থেকে শিশুকন্যাসহ ওই নারীর নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে তারা সেখানে এসে ওই নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে তারা একটি কুকুরকে মাটি খুঁড়ে মরদেহের পা কামড়াতে দেখে। তাৎক্ষণিক বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে অবৈধ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ দুটির সন্ধান পায়।
চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তুহিনুর রহমান মণ্ডল জানান, ওই এলাকাটি ফরিদপুর এবং রাজবাড়ী জেলার সীমান্তবর্তী হওয়ায় পুলিশের নজরদারি কম থাকার সুবাদে নানা ধরনের অপরাধ কন্ঠ সংঘটিত হয়। তিনি এ ঘটনায় সুস্থ তদন্ত উপ ন্যায় বিচারের পাশাপাশি ওই এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানান।
কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও কারা জড়িত খুজতে তদন্ত করছে পুলিশ।
#
Leave a Reply