1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরের সালথায় সংঘর্ষের আশঙ্কায় জাতীয় শােক দিবসের অনুষ্ঠান বন্ধ

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১২.৪৮ এএম
  • ৫৭৫ জন সংবাদটি পড়েছেন।

 ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুররের সালথা উপজেলায় আওয়ামী লীগের একাংশ আয়োজিত জাতীয় শােক দিবসের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর পুলিশের একটি দল এসে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয় এবং প্যান্ডেল খুলে ফেলে বলে আয়োজকরা জানান

সম্ভাব্য সংঘর্ষের আশংকায় অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে তাদের,জানান পুলিশ কতপক্ষ।

সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাে. ওয়াহিদুজ্জামান ও উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ইশারত হােসেন জানান, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে সালথা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কােরআন খতম, মিলাদ মাহফিল, আলােচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের আয়ােজন করা হয়। অনুষ্ঠানের আয়ােজনে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয় শনিবার সকাল থেকে।

তবে শনিবার সন্ধ্যার পর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী ফােন করে অনুষ্ঠান বন্ধ করে দিতে বলেন। পরে সন্ধার পর সাড়ে সাতটার দিকে পুলিশ পাঠিয়ে মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দেয়া হয় এবং তৈরি করা মঞ্চের অংশ খুলে ফেলে পুলিশ।

এ প্রসঙ্গে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী বলেন, সম্ভাব্য সংঘর্ষের আশংকায় অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে। তিনি বলেন, ওখানে যদি মঞ্চ হয় তবে মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে তাই অনুষ্ঠান পালন করতে নিষেধ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION