1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

জ্বালানি তেল, পরিবহনভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুর কোতোয়ালী থানা বিএনপি উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৯.৫৫ পিএম
  • ৬৮০ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুর প্রতিনিধি
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুরের কোতোয়ালী থানা বিএনপি । আজ বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের এর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম- আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন,জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন বর্তমান সরকারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে দেশে আজ সাধারণ মানুষ শান্তিতে নেই। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন, সাধারণ জনগণের ক্রয়সীমার বাইরে চলে গেছে শুধু মাত্র এই সরকারের সীমাহীন দুর্নীতির কারনে। তাই রাতের ভোটে নির্বাচিত এই আওয়ামী সরকারকে দেশের জনগন আর ক্ষমতায় দেখতে চায় না। তাই অনতিবিলম্বে যদি জ্বালানি তেলসহ সকল জিনিসপত্রের দাম না কমানো হয় তাহলো সামনে জনগনকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে দাম কমাতে সরকারকে বাধ্য করা হবে। তারা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION