1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

হত্যা চেষ্টার অভিযোগ এনে ফরিদপুর-২ আসনে উপনির্বাচনের আওয়ামীলীগের প্রার্থী শাহদাব আকবরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার।

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১২.১০ এএম
  • ৫৮৪ জন সংবাদটি পড়েছেন।

সাজেদা পুত্রের বিরুদ্ধে নগরকান্দার মেয়রের হত্যা চেষ্টা মামলা।
হত্যা চেষ্টার অভিযোগ এনে ফরিদপুর-২ আসনে উপনির্বাচনের আওয়ামীলীগের প্রার্থী শাহদাব আকবরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার। বুধবার ফরিদপুরের জৈষ্ঠ্য বিচারিক হাকিম ফরিদ আহমেদের আদালতে মামলাটি দায়ের করা হয় বলে বাদীর আইনজীবি বিশ্বজিৎ গাঙ্গুলী জানান।
মামলার আসামীরা হলেন ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সদ্য প্রয়াত আওয়ামীলীগ নেতা সাজেদা চৈৗধুরীর ছেলে শাহদাব আকবর,মো: লিয়াকত মিয়া,মো: নাসির মাহমুদ ও মো. শহিদুল ফকির। তাদের বাড়ী নগরকান্দা ও সালথা উপজেলায়।
আগামী ৫ নভেম্বর ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের উপনির্বাচন হবে। এ আসনে নৌকার প্রার্থী সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব। সাজেদা চৌধুরীরর মূত্যুর পর আসনটি শুন্য হয়। মামলার নথি থেকে জানা যায়,গত ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেনের পক্ষে কাজ করেন নগরকান্দা পৌরমেয়র নিমাই চন্দ্র সরকার।
অন্যদিকে আসামিরা স্বতন্ত প্রার্থী শাহাদাৎ হোসেনের পক্ষে কাজ করেন। ্ওই সময় আসামিরা মেয়রকে শাহাদাতের পক্ষে কাজ করতে এবং চশমা প্রতীকে ভোট দিতে বলেন মামলার অভিযোগে করা হয়। অভিযোগে আরো বলা হয়,নিমাই চন্দ্র আওয়ামীলীগের পক্ষে অবস্থান নেওয়ায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হন এবং তাকে হত্যার ষড়যন্ত্র করেন।
মামলায় শাহদাব আকবর চৌধুরীকে হুকুমের আসামী করা হয়। অভিযোগে বলা হয়,শাহদাব আকবর চ্যেধুরী হুকুমের ঘটনায় দিন ২৫ অক্টোবর নগরকান্দা উপজেলা থেকে নিজ অফিসে ফেরার পথে বেলা ২টা ৪৭ মিনিটে বঙ্গবন্ধু পাবলিক লাইব্রেরীর সামনে পৌছলে আগ থেকে অবস্থান নেওয়া অপর আসামীরা বাদিকে খুন করারা জন্য তার উপর মোটর সাইকেল চালিয়ে দেন। বাদী সরে গেলে প্রাণে বেচে যান। ঘটনাটি সঙ্গে সঙ্গে বাদী প্রশাসন ও দলীয় বিভিন্ন স্তরে জানান বলে মামলায় উল্লেখ করেন। বাদীর আইনজীবি বিশ্বজিৎ গাঙ্গুলী জানান, বিচারিক হাকিম ফরিদ উদ্দিন জবানবন্দি গ্রহন করে। অভিযোগ আমলে নিয়েছেন। আগামী ৯ নভেম্বর মামলার বাদী এবং সাক্ষীদের উপস্থিতিতে আদেশের জন্য দিন ধার্য্য করেছেন।
এ বিষয়ে নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকার অভিযোগ করেন,তাকে হত্যা করা হবে বলে আসামীরা হুমকি দিচ্ছেন। এঘটনার পর বিষয়টি তিনি প্রশাসন ও দলের বিভিন্ন স্তরে জানিয়েছেন। এব্যাপারে জানতে শাহদাব আকবর চৌধুরীর সঙ্গে বার বার যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। এরপর সংসদ সচিবালয় ১৩ সেপ্টেম্বর ফরিদপুর-২ সংসদীয় আসনটি শুন্য ঘোষনা করেন।#

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION