1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরের মেয়েদের জাতীয় মহিলা ফুটবল টীমে দেখতে চাই জেলা প্রশাসক -অতুল সরকার।

  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১.০৭ এএম
  • ৬৩৯ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরের মেয়েদের জাতীয় মহিলা ফুটবল টীমে দেখতে চাই
জেলা প্রশাসক -অতুল সরকার।
সদ্য পদন্নতি পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক যুগ্ন সচিব পদে যোগদানের আগে চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমীর ফুটবলারদের বলেন, টীমের জন্য শুভ কামনা রইলো,দুরে থাকলেও যোগাযোগ থাকবে,সহযোগিতা থাকবে, খেলাধূলার সাথে সাথে লেখাপড়াও চালিয়ে যেতে হবে,তবে আগামীতে ফরিদপুরের মেয়েরা বাংলাদেশ টীমে খেলবে সেই প্রত্যাশা করি। তিন বছরের আগলে রাখা চাঁদের হাট গালর্স ফুটবল একাডেমীর ফুটবলারা ফরিদপুরের জন্য নতুন একটা সাফল্য নিয়ে সৌজন্য সাক্ষাত করেন জেলা প্রশাসক মহোদয়ের সাথে। ইতিমধ্যে জেলা প্রশাসক অতুল সরকার এর সার্বিক সহযোগিতায় একাডেমীর মেয়েরা ফরিদপুরের বিভিন্ন সাফল্য অর্জন করেছে।
ক দিন আগেই শেষ হলো ৪৯তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বালিকা ফুটবল বিভাগে ময়মনসিংহ জেলার কলসিন্দুর স্কুলকে হারিয়ে ঢাকা বিভাগ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ফরিদপুরের হাটগোবিন্দপুর স্কুলের মেয়েরা অর্থাৎ( চাঁদের হাট গালর্স ফুটবল একাডেমীর প্রশিক্ষনাথীরা)।অর্থ সংকটে স্কুল দলটি ময়মনসিংহ অংশগ্রহন অনিশ্চিত হয়ে পরে। জেলা প্রশাসকের নজরে এলে তাৎক্ষনিকভাবে সমাধা করে এবং টীম ময়মনসিংহ পৌছে এবং কলসিন্দুর স্কুলকে হারিয়ে স্কুল টুর্ণামেন্টে ইতিহাস তৈরী করে। এর আগে জেলা প্রশাসক সহয়াতায় একাডেমীর মেয়েরা বঙ্গমাতা প্রাইমারী স্কুল টুর্ণামেন্টে ২০১৯ সালে ঢাকা বিভাগ চ্যাম্পিয়ান হয়। ২০১৯ সালে জাতীয় স্কুল ফুটবলে ঢাকা উপ-অঞ্চল রানার আপ। ২০২১ সালে অনুর্ধ-১২ ও অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল টুর্ণামেন্টে ঢাকা বিভাগ চ্যাম্পিয়ান এবং ২০২২ সালেও অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল টুর্ণামেন্টে ঢাকা বিভাগ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমীর কোচ শাহাদাত হোসেন তিতু জানান,সেই ২০১৭ সালের শেষ দিকে শুরু হওয়া একাডেমীর কার্যক্রম। এ পর্যন্ত জেলার অনেকগুলো সাফল্য এনে দিয়েছে। জেলা প্রশাসক মহোদয় সব সময় মেয়েদের খোজ খবর নিতেন,যখন যা সহযোগিতার প্রয়োজন ছিলো,ব্যবস্থা করে দিয়েছেন,নইলে এত দ্রুত এতটা ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। আমাদের মেয়েরা দু এক বছর পরই বাংলাদেশ অনুর্ধ-১৫ ও অনুর্ধ-১৭ জাতীয় দলে খেলবে আশা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION