1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম (৩৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে ফরিদপুরে।

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৪.০১ পিএম
  • ৭৮৫ জন সংবাদটি পড়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম (৩৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলায় ডেঙ্গু‌তে প্রথম মৃত্যু এটি।

মৃত জাহানারা বেগম রাজবাড়ি সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের আগমারা গ্রামের ইউনুছ হোসেনের স্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স সুলতা মণ্ডল জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই জাহানার বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ জুলাই) ভোররাতে মারা যান তিনি।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০২ জন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION