1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে পূজা উদযাপন পরিষদ জেলা, শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৫.২৮ পিএম
  • ৪৬৪ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে পূজা উদযাপন পরিষদ জেলা, শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা, শহর ও  উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মানব বন্ধন আজ সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে কলেজ ছাত্র প্রান্ত মিত্র কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের দাবিতে এ মানববন্ধনে আয়োজন করা হয়।

গত মঙ্গলবার রাতে বন্ধুর বোনকে রক্ত দিতে রাতে বাসা থেকে বের হয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩)।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা এ জোরালো দাবি জানান, অনতিবিলম্বে মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের হত্যাকান্ডের দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি।

বক্তারা আরো বলেন, হঠাৎ করেই শান্ত ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করছে। এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে কারা সম্পৃক্ত সঠিক তদন্ত মাধ্যমে খুঁজে বের করতে হবে। আমরা চাই ফরিদপুরবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারি।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন,  উদযাপন পরিষদের ফরিদপুর জেলা, শহর উপজেলা শাখার নেতৃবৃন্দ। শাখার ভারপ্রাপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ননি গোপাল রায়, তাপস সাহা, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, সুকেশসাহা, সিতাংশু মিত্র কিংকর, শংকর সাহা, বাবুরাম কর্মকার, ডাক্তার প্রকাশ সরুপ অপু, শ্যামল কর্মকার, অশোক রাহুত বাপন, অজয় রায়, উৎপল দত্ত, অ্যাডভোকেট তুষার দত্ত, অমিত বিশ্বাস, প্রমুখ।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION