1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ভাবীকে খুন করে দেবর বলল ‘পলাবো ক্যা, আমি শাহেনশাহ’

  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ১১.০০ পিএম
  • ৫১৮ জন সংবাদটি পড়েছেন।

ভাবীকে খুন করে দেবর বলল ‘পলাবো ক্যা, আমি শাহেনশাহ’
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাবীকে কুপিয়ে হত্যার পর এলাকায়ই অবস্থান করছিলেন অভিযুক্ত দেবর। বুধবার (১৬ আগস্ট) সকালে মোড়ের দোকানে বসে কলা খাচ্ছিলেন আর বড়াই করে বলেছিলেন, ‘পলাবো না, আমি শাহেন শাহ্।’ তাঁর এমন আচরণের ভিডিও ফেসবুকে দেখে দ্রুতই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকার পৈত্রিক বাড়িতে বড় ভাই রাজা মিয়ার (৭৫) স্ত্রী মাজেদা পারভিনকে (৪৩) চাপাতি দিয়ে খুন করেন রব মিয়া (৭০)। এ ঘটনায় কোতোয়ালি থানায় রব মিয়াকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন নিহতের ছেলে রুহুল আমীন।

এ হত্যাকাণ্ডের পর বুধবার দুপুরে একটি ভিডিও পোস্ট করেন মুন্সি হাবুল জোবার্গার নামে এক ব্যক্তি। সেখানে বেলা ১১টার দিকে রব মিয়াকে দোকানে বসে কলা খেতে দেখা যায়। পালাওনি কেনো জানতে চাইলে রব মিয়া ভিডিওতে তাঁকে বলেন, ‘ওই ব্যাটা আমি খুন করছি, পলাবো ক্যা?, পলাবো না, আমি শাহেন শাহ্।’ কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমএ জলিল বলেন, কমলাপুরের লালের মোড় থেকে রব মিয়াকে গ্রেপ্তার করা হয়। ফেসবুকে দোকানে বসে রব মিয়ার কলা খাওয়ার ভিডিও দেখতে পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায়।

জানা গেছে, রাজা মিয়া পরিবার নিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছেন তাঁর পৈত্রিক সম্পত্তিতে। তাঁর ছোট ভাই রব মিয়া তাদের পাশেই থাকতেন। পাঁচমাস বয়সী সন্তানকে নিয়ে রব মিয়ার স্ত্রী অনেক আগেই তাঁকে ছেড়ে চলে যান। সেই থেকে তিনি একাই থাকেন। আর তাদের আরও একজন ছোট ভাই ছিলেন, যিনি আগেই মারা গেছেন। সম্পত্তি বেচাকেনা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাধে।

রাজা মিয়ার বাড়ির ভাড়াটিয়া আছিয়া বেগম (৫৫) বলেন, হঠাৎ আর্তচিৎকার শুনে এসে দেখি বাড়িওয়ালার স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে বিছানায় ফেলে রেখেছে। পরে আমার চিৎকার শুনে অন্যরা আসে। রাজা মিয়া বলেন, আমি নামাজ পড়ছিলাম। ঘরের সামনে এসে আমাকেও চাপাতি দিয়ে কুপাতে যায় রব। তখন আমি ঘরের সিটকেনি মেরে বাঁচি। পরে চলে যাওয়ার সময় পুকুরে চাপাতি ফেলে যায় রব।

মামলার বাদী রুহুল আমিন (২২) বলেন, চাচা আব্দুর রব ২২ শতাংশ জমি বিক্রি করেন আমাদের কাছে। অনেক আগেই তাঁর টাকা পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তিনি আবারও কিছু টাকা দাবি করেন। দিতে না পারায় হাতে থাকা চাপাতি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন।

ওসি এমএ জলিল বলেন, পারিবারিক সম্পত্তির বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION