1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

র‍্যাব-১০ এর অভিযানে স্ত্রী হত্যা মামলার আসামী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৫.০৭ পিএম
  • ৫১৪ জন সংবাদটি পড়েছেন।
র‍্যাব-১০ এর অভিযানে স্ত্রী হত্যা মামলার আসামী গ্রেফতার
ফরিদপুর জেলা প্রতিনিধি
 স্ত্রীকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে নিখোঁজের ১৪ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় পলাতক প্রধান আসামী উজ্জলকে গ্রেফতার করেছে র‍্যাব।
আজ মঙ্গলবার  ফরিদপুর র‍্যাব-১০ এর সম্মলেন কক্ষে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম, শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র‍্যাব-১০ এর একটি দল গতকাল সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যে প্রধান আসামী উজ্জল শেখকে ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করে।
র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপনে দ্বিতীয় বিয়ে ও পারিবারিক কলহের কারণে ৩ আগস্ট রাতে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়ায় গৃহবধু মিনু বেগম (২৭) কে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রাখে। স্ত্রী নিখোজের ঘটনা প্রচার করে গৃহবধুর স্বামী উজ্জল ও তার পরিবারের লোকজন। গত ১৯ আগস্ট গৃহবধুর স্বামীর বাড়ী থেকে পচা দুগন্ধ বের হলে পুলিশকে সংবাদ দেয় এলাকাবাসী। পরে অনেক খোজাখুজির পর বাড়ীর সেফটি ট্যাংকির ভিতর থেকে নিখোজ মিনু বেগমের পচা-গলা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মা সোনা বানু বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামী উজ্জল তার স্ত্রীকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে রাখার কথা স্বীকার করেছে। এই ঘটনায় নিহতের শাশুড়ি জহুরা বেগম পুলিশ হেফাজতে হত্যা ও গুমের ঘটনা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION