1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে চারটি আসনের খসড়া ভোট কেন্দ্র প্রকাশ

  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১০.২৭ পিএম
  • ৫৮১ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে চারটি আসনের খসড়া ভোট কেন্দ্র প্রকাশ

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের খসড়া ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রকাশ করেছে জেলা নির্বাচন কার্যালয়। জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৬৭ হাজার ১১২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫৪, ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৬৬৩টি, এর মধ্যে পুরুষ ১৬৮১ এবং নারী ভোট কক্ষ ১৯৮২টি।

সোমবার (২১ আগস্ট) ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চারটি সংসদীয় আসনের মধ্যে ফরিদপুর-১ আসন বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। এ আসনের খসড়া মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে নারী ২ লাখ ২৩ হাজার ৬১৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ৬১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৬টি, ভোট কক্ষের সংখ্যা ৯৭৬টি।

ফরিদপুর-২ আসন নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। এ আসনের খসড়া মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৬০৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৫৩ হাজার ৩৩৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৭৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৫টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬৭৬টি।

ফরিদপুর-৩ সদর আসনের খসড়া মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ১০৮ জন। এর মধ্যে নারী ২ লাখ ১ হাজার ৭১ জন, পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯০২টি।

ফরিদপুর-৪ আসন ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত এ আসনের খসড়া মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৮৫৬ জন।এর মধ্যে নারী ২ লাখ ৩৫ হাজার ৯৯১ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৮৬২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ১১০৯টি।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খসড়া ভোট কেন্দ্রের তালিকার ওপর দাবি, আপত্তি গ্রহণের শেষ তারিখ ৩১ আগস্ট পর্যন্ত। কোনো ব্যক্তির আপত্তি থাকলে এই সময়ের মধ্যে লিখিতভাবে দাখিল করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION