1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে বর্তমান কারিকুলামের ‘জীবন ও জীবিকা’ বিষয়ের বাস্তব শিখন অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ধানের চারা রোপণ।

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১২.২০ এএম
  • ৫৫৩ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুর প্রতিনিধি :

বাস্তব অভিজ্ঞতা অর্জনে জমিতে ধান রোপণ করলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ডহরনগর প্রিয়বাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।

সোমবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের পাশে জাহাঙ্গীর শেখের প্রায় ৩০ শতাংশ জমিতে একজন শিক্ষকের তত্ত্বাবধানে ধানের চারা রোপণ করে দেয় তারা। হাতে-কলমে ধান রোপণের অভিজ্ঞতা অর্জন করতেই তারা এ কাজ করে।

জমির মালিক জাহাঙ্গীর বলেন, ‘আমার মেয়ে ওই স্কুলের ছাত্রী। স্কুলের পাশেই আমার জমি। শিক্ষকরা বললেন, আপনার জমিতে স্কুলের ছাত্র-ছাত্রীরা ধান রোপণ করবে, যা শিক্ষারই একটা অংশ। পরে আমি অনুমতি দিয়েছি।’

প্রিয়বাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক . আছাদুজ্জামান বলেন, বর্তমান কারিকুলামের সপ্তম শ্রেণির ‘জীবন ও জীবিকা’ বিষয়ের একটি অধ্যায়ে বাস্তব শিখন অনুযায়ী ছাত্র-ছাত্রীরা ধানের চারা রোপণ করেছে। ধান কীভাবে রোপণ করতে হয় সেটা তারা বাস্তবে শিখেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় রায় বলেন, পাঠ্যবইয়ে বাস্তব অভিজ্ঞতামুখী শিক্ষাব্যবস্থা কার্যকর। সেই কারিকুলাম অনুযায়ী শ্রেণিশিক্ষক শিক্ষার্থীদের ধানের চারা রোপণ করা শিখিয়েছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনায়ার হোসেন বলেন, বর্তমান কারিকুলাম হচ্ছে বাস্তবমুখী কারিকুলাম। শিক্ষার্থীরা হাতে-কলমে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা অর্জন করবে। স্কুলের শিক্ষার্থীদের দিয়ে ধানের চারা রোপণ একটি ভালো উদ্যোগ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION