1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ইউপি চেয়ারম্যান মলয় হত্যার ১১ বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৩৩ পিএম
  • ৫১৪ জন সংবাদটি পড়েছেন।

ইউপি চেয়ারম্যান মলয় হত্যা

১১ বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোসকে (৪৫) হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে ‍র‌্যাব।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-১০ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ওই দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের সামচু শেখের ছেলে মনিরুজ্জামান শেখ ওরফে মনির (২৮) ও একই উপজেলার খাগৈর গ্রামের কাশেম মোল্যার ছেলে ছাত্তার মোল্যা (২৫)।

সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, গ্রেফতার মনিরুজ্জামান শেখ মলয় বোস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ছাত্তার মোল্যা একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ ১১ বছর পর তাদের গ্রেফতার করেছে র‌্যাব-১০।

তিনি আরো জানান, গ্রেফতার মনির ও সত্তার মলয় বোস হত্যাকাণ্ডের পর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। তাদের আইনের আওতায় আনতে র‌্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প) কাজ শুরু করে এবং দীর্ঘ প্রায় এক যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের সালথার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোসকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরবর্তীতে এ ঘটনায় মলয় বোসের স্ত্রী ববিতা বোস বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৯, তারিখ-৯/২/২০১২। অতঃপর এ মামলায় ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৯ আসামিকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION