1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার পেলেন চ্যানেল আই র ফরিদপুর প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু।

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২.১৯ এএম
  • ৫৫১ জন সংবাদটি পড়েছেন।

ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার পেলেন চ্যানেল আই র ফরিদপুর প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু।
শাহাদাত হোসেন তিতু,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের উদ্যোগ তথ্য প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়।
গতকাল সোমবার দুপুরে ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
বক্তব্য দেন,সরকারী সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ কাজী মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল ইউনেস্কো ক্লাব ফরিদপুর এর ন্যাশনাল কো -অর্ডিনেটর হাবিবুল হায়দার চৌধুরী, মহাসচিব মাহাবুব উদ্দিন চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনা করেন আসমাউল হুসনা।
অনুষ্ঠানে বক্তারা বলেন তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা ও যোগাযোগের ক্ষেত্রে নজীরবিহীন উন্নতির ফলে গোটা বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এতে মানুষ দ্রুত তথ্য ও সংবাদ মিনিটের মধ্যে হাতের মোবাইলে পেয়ে যাচ্ছে। ইউনেস্কো ক্লাবের পুরস্কার প্রদানের মাধ্যমে আগামীতে গণমাধ্যম কর্মীদের পেশার ক্ষেত্রে নিত্য-নূতন প্রতিবেদন তৈরিতে উৎসাহ যোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফরিদপুর জেলায় কর্মরত ১১ জন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বকে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার -২০২৩ প্রদান করা হয়।
পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন দৈনিক কালের কন্ঠের প্রতিবেদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, বাংলাদেশ বেতারের ফরিদপুর সংবাদদাতা শফিকুল ইসলাম মনি, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ জাহিদ রিপন, দৈনিক ভোরের রানারের বার্তা সম্পাদক সেবানন্দ বিশ্বাস, চ্যানেল আই এর ফরিদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু ,দৈনিক সমকালের ব্যুরো চিফ হাসানুজ্জামান, গাজী টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মাসুদুর রহমান তরুণ, সময় টিভির জেলা প্রতিনিধি বিকে শিকদার সজল, ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION