1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৩.২৬ পিএম
  • ৪৯২ জন সংবাদটি পড়েছেন।
সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আজ রবিবার বেলা বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় । সরকারী রাজেন্দ্র কলেজের কবি জসীম উদ্দিন হলে বিগত ০৬ সেপ্টেম্বর  তারিখে বহিরাগত কতিপয় দুষ্কৃতীকারী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর এর প্রতিবাদ ও হল সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
 ফরিদপুর শহর ছাত্র লীগের সভাপতি মিজানুর রহমান মিজান এর  সভাপতিত্বে
সকাল সাড়ে ১১ টায়  শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত  বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে পৌঁছলে
 মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 এ সময় জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্কর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও কবি জসীমউদ্দীন হল এর সুপার জিলাল হোসেন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান আওরঙ্গ, রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কবিরুল ইসলাম কবির, মোহাম্মদ শোয়েব হোসেন, সদর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রানা, সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিম ।
এ সময় কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 শিক্ষার্থীরা , রাজেন্দ্র কলেজের কবি জসীম উদ্দিন হলে কতিপয় বহিরাগত দুষ্কৃতীকারী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ভাংচুর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই ঘটনায় জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূক শাস্তির আওতায় আনার দাবি জানান। এছাড়াও তারা অবিলম্বে হল সংস্কারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION