1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে হরতালের সমর্থনে আইনজীবীদের মিছিল, গ্রেপ্তার ৫ 

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১০.৪২ এএম
  • ৪৩৯ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে হরতালের সমর্থনে আইনজীবীদের মিছিল, গ্রেপ্তার  

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে হরতালের সমর্থনে আইনজীবী ফোরামের মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলকারীদের ওপরে লাঠিপেটা করারও অভিযোগ করা হয়। রোববার সকালে জেলা আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, জাহিদুল ইসলাম লাবলু, খসরুল আলম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হরতালের সমর্থনে তারা মিছিল ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সকালে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপরদিকে আওয়ামীপন্থী আইনজীবীদের একটি দল স্বাধীনতা চত্বরে অবস্থান নেয়। আইনজীবী ফোরামের মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে লালদীঘি পুকুর মার্কেটের সামনে দিয়ে স্বাধীনতা চত্বরের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা করে বলেও অভিযোগ করেন আইনজীবী ফোরামের নেতারা। পুলিশ সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION