1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন- নিক্সন

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০.৪১ পিএম
  • ৫৭০ জন সংবাদটি পড়েছেন।

 স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন- নিক্সন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন তার নির্বাচনী এলাকা ঘুরে সমর্থকদের সঙ্গে নিয়ে শহরে প্রবেশ করেন নিক্সন। জেলা পরিষদের সামনে গাড়ি রেখে পায়ে হেঁটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি। বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন নিক্সন। এসময় পুলিশ সুপার মো. শাহজাহান ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে মোটরসাইকেল ও মাইক্রোবাসে সহস্রাধিক সমর্থক নিয়ে ভাঙ্গার নিজ বাড়ি থেকে ফরিদপুরের উদ্দ্যেশ্যে রওনা দেন তিনি।

জন্য অঙ্গীকারবদ্ধ।
তাই আমি বলেছি আমার নির্বাচন সুষ্ঠু হবে।
শতভাগ সুষ্ঠু হবে, যেটা ২০১৪ এবং ১৮ সালের নির্বাচন আমা
এলাকাতে যেভাবে সুষ্ঠু হয়েছে, ঠিক একইভাবে এবারও আমার এলাকায় নির্বাচন সুষ্ঠু হবে।


নিক্সন বলেন, কাজী জাফর উল্লাহ সাহেব আমার এলাকায় ভোটে দেউলিয়া, কিন্তু সে তার নেতাকর্মীদের বলে, প্রশাসন দিয়ে সে ব্যবস্থা নিবে। জাফর উল্লাহ সাহেব প্রভাব খাটানোর চেষ্টা করেও পারবে না, কারণ নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। তারপরেও উনার (কাজী জাফর উল্লাহ) অবস্থা দেউলিয়া দেখে উনি মানুষকে ভয় দেখাচ্ছে। এই ভয় দিয়ে লাভ হবে না। আমি আশাবাদী, আমার জনগণ আশাবাদী, তিন উপজেলার মানুষ আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজয়ের ব্যাপারে তিনি বলেন, যে প্রার্থী সে সব সময় জয়ের ব্যাপারে আশাবাদী হয়। তবে আমি একা আশাবাদী না, তিন উপজেলার মানুষও আশাবাদী জয় হবে। উন্নয়নের পক্ষে জয় হবে। যখন করোনার সময়, বিপদের সময় জনগণের পাশে যারা ছিল বিজয় তাদেরই হবে।
তিনি আরও বলেন, মানুষ আমাকে কতোটা ভালোবাসে বুঝেন, একজন সামান্য গরু ব্যবসায়ী তিনি নমিনেশন কেনার জন্য আমাকে টাকা দিয়ে গেছেন। সারাবছর কিছু কিছু করে টাকা জমিয়ে তিনি আমাকে দিয়েছেন।

দলীয় কোন চাপের ব্যাপারে নিক্সন বলেন, দলীয় কোন চাপ এখন পর্যন্ত আমি মনে করি না। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষের যে মনোভাব তাতে আমি আশাবাদী এবং বিষয়টি কেন্দ্রীয় নেতারা জানেন। অতএব তারা জনগণের বিপক্ষে যাবে না, তারা আমাকে কোন চাপও দিবে না। আমি আশাবাদী এবং আমার এলাকার মানুষ আশাবাদী হ্যাট্রিক হবে ইনশাল্লাহ। সাধারণ মানুষ আমার সঙ্গে আছে, এবার হ্যাট্রিক বিজয়ের মাধ্যমে কাজী জাফর উল্লাহর বিদায় হবে।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় নিক্সন চৌধুরীর সঙ্গে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাওসার প্রমুখ।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION