1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

আগামী ১২ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন ফরিদপুর জেলার মোট ১৯৪৫টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২,৬৫৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,৬২,০৫৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৫.০৯ পিএম
  • ৫৪৭ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
আগামী ১২ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন ফরিদপুর জেলার মোট ১৯৪৫টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২,৬৫৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,৬২,০৫৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ফরিদপুরের ৯ উপজেলা একটি ৬টি পৌরসভা, ৭৯টি ইউনিয়ন এবং ২৪০ টি ওয়ার্ডে উক্ত দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে সাংবাদিকদের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। শহরের সদর হাসপাতাল তৃতীয় তলার হল রুমে অনুষ্ঠিত সভায় ফরিদপুর সিভিল সার্জন অফিস আয়োজনে এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করেন মেডিকেল অফিসার ডাক্তার আলামিন সরোয়ার।
এ কাজে ৩৮৯০ জন কর্মী, মাঠ পর্যায়ে ৫০৩ জন স্বাস্থ্যকর্মী, এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৭২ জন কর্মী অংশগ্রহণ করবেন।
এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সর্বমোট ৯৭৫ জন কর্মী, ২৯১৫ জন স্বাস্থ্যসেবী, এবং ৯টি জেলা পর্যায়ে তদারকি টিম, প্রথম সারির সুপারভাইজার, ৩০৬ জন এবং ৬৪ জন দ্বিতীয় শ্রেণীর সুপারভাইজার উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
উক্ত কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION