1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

গ্রেপ্তার হওয়ার মতো সকল অপরাধ করেছেন শামীম হক: একে আজাদ

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ৯.৫১ এএম
  • ৫৬১ জন সংবাদটি পড়েছেন।

গ্রেপ্তার হওয়ার মতো সকল অপরাধ করেছেন শামীম হক: একে আজাদ
ফরিদপুর প্রতিনিধি
গ্রেপ্তার হওয়ার মতো সকল অপরাধ করেছেন শামীম হক এমন দাবি করে একে আজাদ বলেন, ‘তিনি কি গ্রেপ্তার হতে পারেন না।’ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রকে আচরণ বিধি ভঙ্গের দায়ে গ্রেপ্তারের উদাহরণ টেনে শামীম হকের প্রসঙ্গে একে আজাদ বলেন, ‘গ্রেপ্তার হওয়ার জন্য উনি সকল অপরাধ করেছেন। তিনি কি গ্রেপ্তার হতে পারেন না। তাহলে প্রশাসন উনাকে ফেভার করল নাকি আমাকে ফেভার করল। ভোটে হেরে গিয়ে উনি প্রশাসনকে দোষারোপ করছেন। শামীম হক জেলা আওয়ামী লীগের সভাপতি ও আমার ভাই। আমি তাকে অনুরোধ করছি সকল ভেদাভেদ ভুলে আসুন আমরা একসঙ্গে ফরিদপুরের উন্নয়ন করি। ভোটে হেরে গিয়ে কাউকে দোষারোপ না করে আসুন একসঙ্গে কাজ করি।’
একে আজাদ বলেন, সারা বাংলাদেশের মতো ফরিদপুরেও সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হয়েছে। ফরিদপুরের ৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কিছু কেন্দ্রে শামীম হকের অনুসারীরা পেশিশক্তি প্রয়োগ করেছেন। এরকম দুই একটি ঘটনা ছাড়া ফরিদপুরে নিরব ভোট বিপ্লব ঘটিয়েছেন জনগণ।
মতবিনিময় সভায় উপ¯ি’ত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেনসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নেতৃত্বে গঠিত বিভিন্ন কমিটিকে অবৈধ ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বিপুল ঘোষ। তিনি বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনার বাইরে উনি জোড় করে অনেক কমিটি গঠন করেছেন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, এ সমস্ত কমিটি অবৈধ, আমরা মানিনা। পূর্বে যারা ছিল তারাই থাকবে।’
বিপুল ঘোষ শামীম হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘শামীম হক নতুন করে এখানে গেঞ্জ্যাম (সংঘর্ষ) বাধানোর চেষ্টা করতেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টাও করতেছে। সুতরাং, প্রশাসনের উচিত অনিতবিলম্বে তাকে গ্রেপ্তার করা। তাকে গ্রেপ্তার না করলে ফরিদপুরে নতুন করে আরও অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। সে গেঞ্জ্যাম বাধানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দি”েছ। সুতরাং তাকে গ্রেপ্তার করা হোক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION