1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে মিথ্যা মামলায় বাড়ি ছাড়া ৫ পরিবার বসবাসের অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন 

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১.২০ এএম
  • ৫৪২ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে মিথ্যা মামলায় বাড়ি ছাড়া ৫ পরিবার বসবাসের অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি:

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিজ বসত ভিটা থেকে উচ্ছেদ হয়ে যাযাবরের মত জীবন যাপন করছেন ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্য দয়ারামপুর গ্রামের ৫ টি পরিবারের নাবালক শিশুসহ প্রায় ২৫ জন সদস্য। মিথ্যা মামলা দিয়ে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে লুটপাট করা হয় তাদের ঘরবাড়ি। ঘরের টিন, বেড়া, জানালা, দরজা, আসবাবপত্রসহ লুঠপাট করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করে প্রতিপক্ষরা।

৯ মার্চ শনিবার দুপুরে নিজ বসত ভিটায় বসবাসের অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এই ৫ পরিবারের সদস্যরা। অসহায় ৫ টি পরিবার হলো মোঃ হারুন শেখের পরিবার, সহিদ শেখের পরিবার, লিয়াকত শেখের পরিবার, জাহিদ শেখের পরিবার এবং তাদের ভাগনে সাছু মৃধার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হারুন শেখের মেয়ে নাছরিন আক্তার। তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রতিপক্ষ দয়ারামপুর গ্রামের আক্কাছ শেখ (৪০), সাখাওয়াত শেখ (৩৫), ওহাব শেখ (৬০), সালাম শেখ (৬২), মঞ্জু শেখ (২৭), নুরুল ইসলাম টুলু (৩৫), এবং আনোয়ার খান (৫০), আবুল কালাম (৫০), কাউছার মোল্যা (২১), অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন আমার পিতা হারুন শেখ ও আমার নামসহ আমার পরিবারের নারী সদস্য এবং আরো ৪ টি পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে দলবল নিয়ে হামলা চালিয়ে প্রান নাশের চেষ্টা করে। আমরা আমাদের ৫ টি পরিবারের প্রায় ২৫ জন সদস্যই জীবন বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে আত্মিয়র বাড়িতে আশ্রয় নিই। আমাদের বাড়ি থেকে বিতারিত করে প্রতিপক্ষরা রাতের আধারে তাদের দলবলসহ আমাদের ৫ টি বসত ভিটার বাড়ী-ঘর ভাংচুর করে ঘরের টিন কাঠসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। আমাদের প্রায় দুই কোটি টাকার মালামাল নিয়ে যায় ও ক্ষতি সাধন করে। কয়েকটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

তিনি বলেন, আমরা বিবাদীদের ভয়ে বর্তমানে আমাদের নিজ নিজ ভিটায় প্রায়  দেড় বছর যাবত বসবাস করিতে পারছিনা। আমিসহ আমাদের ৫টি পরিবারের সমস্ত লোকগুলো ফেরারী অবস্থায় এলোমেলোভাবে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছি। আমাদের পরিবারের প্রায় ৩০ বিঘা জমি আমরা চাষাবাদ করতে পারছি না। কিছু জমি বিবাদীগণ জোরপূর্বক দখল করে রেখেছে।

তিনি বলেন, বর্তমানে আমাদের ৫টি পরিবারের ছোট বড় নাবালক শিশুসহ আনুমানিক ২৫ জন সদস্য বিবাদীদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমরা আমাদের নিজ নিজ বসত ভিটায় নতুন করে ঘর তুলে শান্তিতে বসবাস করতে পারি এবং আমাদের চাষের জমিতে চাষাবাদ করে ফসলাদী ভোগ করে জীবন যাপন করতে পারি  তার জন্য সরকার, প্রশাসন ও সাংবাদিকদের কাছে আকুল আবেদন করছি।

সংবাদ সম্মেলনে এসময় আরো কথা বলেন, জাহিদ শেখে স্ত্রী আকলিমা বেগম। তিনি বলেন, তিল তিল করে গড়ে তোলা আমার ঘরের একটা টিনও রাখে নাই তারা। সব লুটে নিয়ে গেছে। টিভি ফ্রিজ, পেঁয়াজ টিন দরজা জানালাসব নিয়ে গেছে। আমার হাতে লাগানো গাছগুলো কেটে রেখে গেছে। আমি এর সঠিক বিচার চাই, আমরা আমাদের ক্ষতি পূরন চাই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION