1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ পক্ষ কালব্যাপী বৃক্ষ মেলা।

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০.৪৩ পিএম
  • ৫৩৭ জন সংবাদটি পড়েছেন।
oppo_0

ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ পক্ষ কালব্যাপী বৃক্ষ মেলা।
ফরিদপুর প্রতিনিধি
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ,এই স্লোগানকে সামনে রেখে র্যালি,আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণের মধ্য দিয়ে ফরিদপুরে শুরু হয়েছে পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা।
সামাজিক বন বিভাগ ফরিদপুর ও জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। ব্রাহ্মসমাজ সড়ক এসে শেষ হয়,সেখানে আলোচনা সভা অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম, বাংলাদেশ আওয়ামী ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য গোলাম মাওলা নক্সিবন্দি , বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রফিকুল ইসলাম, বেসরকারি নার্সারি মালিক সমিতির সভাপতি আক্কাস হোসেন।
সভায় বক্তারা বলেন, গাছ মানুষকে অক্সিজেন দেয় । পরিবেশের ভারসাম্য রক্ষা করে । সবাইকে একটি করে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন করতে হবে। এবং সেগুলোকে পরিচর্যা করতে হবে। বক্তারা চর অঞ্চলে বনায়ন কর্মসূচির কথা তুলে ধরেন। তারা বলেন গত বছর দেড় লক্ষ গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়া পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে আরো চারা রোপন করা হবে। বনায়নের ব্যবস্থা করা হবে। পরে ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে মেলা প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মেলায় ফলজ,বনজ ও ঔষধীসহ ৬০টি ষ্টল স্থান পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION