1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৩.৪৬ পিএম
  • ৫৫০ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার সকাল আটটার দিকে নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয় এবং ওই বাসে থাকা আরও অন্তত ৩০  যাত্রী আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION