1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে ভেজাল তেলে শাহী জিলাপি, রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা

  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১০.৫০ পিএম
  • ৩৯৫ জন সংবাদটি পড়েছেন।

ভেজাল তেলে শাহী জিলাপি, রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা

ফরিদপুরে রেস্তোরাঁ ও খাবারের দোকানের সামনে ইফতারির পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব খাবারে মিলছে ক্ষতিকর উপাদান। ভেজাল তেলে তৈরি হচ্ছে ইফতার সামগ্রী হিসেবে পরিচিত শাহী জিলাপি। এছাড়া অভিযানকালে অধিকাংশ রেস্তেরা বা মিষ্টান্ন দোকানে মিলছে পচা-বাসি খাবার।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ খাদ্য কার্যালয়ের উদ্যোগে শহরের নিউমার্কেট সংলগ্ন দুটি রেস্তোরাঁ, মিষ্টিপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি। এ সময় খাদ্য নিরাপদ আইনে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়।

অভিযানের সময় শহরের নিউমার্কেট সংলগ্ন সুলতানি ভোজ নামক রেস্তোরাঁর ফ্রিজে পচা খাদ্য রাখায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একই নামে রেস্তোরাঁয় অভিযানকালে ভেজাল তেলে শাহী জিলাপি তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন আদালত।

এছাড়া ময়রাপট্টি এলাকায় একাধিক মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি মিষ্টান্ন ভাণ্ডারের বিরুদ্ধে মামলাসহ জব্দ করা তেল ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ জানান, তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং বাকি দুটিকে সতর্কতামূলক নোটিশ করা হয়েছে। তাদের মুচলেকা দিয়ে অঙ্গীকার করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION