1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরে হেলমেট বাহিনীর কাওছার গ্রেফতার।

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১১.০২ পিএম
  • ৫৬৬ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে হেলমেট বাহিনীর কাওছার গ্রেফতার।
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহচর, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার অন্যতম আসামী, রুকসুর সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আকন্দকে ও তার এক দুর্র্ধষ সহযোগী যুবলীগের হেলমেট বাহিনীর সদস্য তসলিম বিশ্বাস সহ গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল গ্রেফতারের খবরটি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড়ে থেকে একটি প্রাইভেট কার তল্লাশী করে কাউসার আাকন্দ ও তার সহযোগী তসলিমকে আটক করা হয়।
কাওসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর মহল্লার হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে।
এসআই ফাহিম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বড়ইতলায় ছাত্রলীগ-যুবলীগের হেলমেট ও হাতুড়ি বাহিনী নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে আটকের পর তার বর্বরভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এতে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী চিরতরে পঙ্গু হয়ে এখনো সুচিকিৎসা সম্পন্ন করতে পারেনি। এ মামলায় কাওসার আকন্দ অন্যতম আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। এছাড়া পুরো ছাত্রজনতার আন্দোলনে শহরের বিভিন্নস্থানে আন্দোলন ছত্রভঙ্গ করতে কাউসার আকন্দ তার দলবল ও অস্ত্রশত্র নিয়ে সশস্ত্র মহড়া চালায় এবং বিভিন্নস্খানে ভয়ংকর হামলা চালিয়ে গুরুতর আহত ও হুমকিধামকি দেয় বলে পুলিশের নিকট অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃততের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION