1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে ব্যবসায়ীর উপরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি।

  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩.৫৯ পিএম
  • ৪৩২ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে ব্যবসায়ীর উপরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি।
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকার ব্যবসায়ী ও যুবদল নেতা রঞ্জিত বিশ্বাসের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। পৌরসভার নীলটুলিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে বুধবার বেলা ১১ঃ০০ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশো নারী পুরুষ অংশ নেয়।
ফ্যাসিবাদ সরকারের ছাত্রছায় থেকে বিগত সময়ে এলাকায় ত্রাস সৃষ্টিকারী লাভলু, রাফি, সবুজ ও আজাদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে দাবি করে মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল, না দেয় তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। আহত রঞ্জিত বিশ্বাস গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধনে আহত রঞ্জিত বিশ্বাসের স্ত্রী ইপা বিশ্বাসসহ আহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল দিবাগত রাত এগারোটার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সাথে থাকা তার সহোদর লিটন বিশ্বাস আহত হন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION