1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ছেলের

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ২.৪০ পিএম
  • ৬৫৯ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন শেখ (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মতো তার খেক্কর গাড়ি নিয়ে সকালে বের হন। দুপুরে খাবারের জন্য বাড়িতে ফেরার সময় গাড়ির শব্দ শুনে মাহিন বাবার কাছে ছুটে আসে। এ সময় রাস্তার পাশে বেড়ায় ধাক্কা লেগে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং বাবার গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর জানান, মুসা শেখ প্রতিদিন দুপুরে বাড়ি ফেরার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসতেন। শনিবারও সে খাবার নিয়ে ফিরছিলেন। বাবার গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে আসছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION