1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরের চরভদ্রাসন উপ‌জেলায় বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে আ‌রিফ শেখ না‌মে এক সুকানি নিখোঁজ হয়েছেন।

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১.৫০ পিএম
  • ২৬০ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরের চরভদ্রাসন উপ‌জেলায় বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে আ‌রিফ শেখ না‌মে এক সুকানি নিখোঁজ হয়েছেন।

বুধবার(২৪ ডি‌সেম্বর) বেলা ১১টার দিকে চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গি এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

খবর পে‌য়ে বি‌কেল তিনটা থেকে বিকেল পাঁচটা পযন্ত ফরিদপুর দমকল বাহিনীর ডুবুরী দলের দুই সদস্য নদীতে তল্লাশী করেও নিখোঁজ ওই সুকানীর কোনো সন্ধান করতে পারেন নি। সন্ধ‌্যা হ‌য়ে যাওয়ায় ডুবরীরা তাদের উদ্ধার অভিযান স্থগিত করেছেন।

নিখোঁজ সুকা‌নি আরিফ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের বাবা।

ওই সুকানীর খালু আবুল সরকার জানান, আরিফ ওই বাল্কগেটে সুকানি হিসেবে কাজ করতেন। তিনি মঙ্গলবার বিকেলে বালু নিয়ে ফরিদপুর সদরের সিএন্ডবি ঘাট নৌবন্দরে যান। বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতাবশত পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

চরভদ্রাসন দমকল বাহিনীর লিডার মোর্তজা ফকির বলেন, খবর পাওয়ার পর ফরিদপুর থেকে দুই সদস্য বিশিষ্ট ডুবু‌রী দল আনা হয়। তারা কয়েক দফায় নদীতে নেমে তল্লাশী করে আরিফকে খোঁজ পে‌তে ব্যর্থ হন। সন্ধ্যা হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়।বৃহস্প‌তিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করা হ‌বে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএন্ডবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারাও উদ্ধার অভিযানে অংশ নেন।কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION