1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

ফরিদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১২.২৯ এএম
  • ১৭৯ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও মাদক দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ক্ষেত্রে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।’

তিনি আরও বলেন, ‘ফরিদপুরে পুলিশ প্রশাসন ও গণমাধ্যম একে-অপরের পরিপূরক। তাই জেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’ সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘অতীতের মতো ভবিষ্যতেও পুলিশের সকল ইতিবাচক ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে ফরিদপুর প্রেসক্লাব সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’ তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সুসম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক (টিআই) খোরশেদ আলমসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION