1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১০.৪১ পিএম
  • ৫৬৭ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসন ফরিদপুর এর উদ্যোগে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে দশ দিনব্যাপী এই মেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

এ উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি  শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার

শামস সাদত মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন সহকারি বন কর্মকর্তা মোস্তফা হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সাঈদ আনোয়ার।

এ সময় ফরিদপুরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বক্তারা গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করেন।

বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই সবাইকে গাছ লাগাতে হবে। এবং তার পরিচর্যা করতে হবে।

এরপর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে গাছ বিতরণ করা হয়।

উক্ত মেলায় মোট ৩৩ টি স্টল অংশগ্রহণ করছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION