1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যু বার্ষিকী ৯ ডিসেম্বর মঙ্গলবার

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২.৪৩ এএম
  • ২২৫ জন সংবাদটি পড়েছেন।

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যু বার্ষিকী ৯ ডিসেম্বর মঙ্গলবার

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ সদর আসন থেকে পাঁচবা‌রের নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যু বার্ষিকী ৯ ডিসেম্বর মঙ্গলবার।

এ উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ,ফরিদপুরের উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।এ ছাড়া চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু বাষির্কী উপলক্ষে মঙ্গলবার বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা পবিত্র কোরআন খতম,কলেমা শরীফের খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এদি‌কে পরিবারের উদ্যোগে কমলাপুর ময়েজ মঞ্জিলে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফের খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে‌ছে।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী চৌধুরী কামাল ইবনে ইউসুফ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।

১৯৪০ সালের ৩ মে তিনি ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতামহ ছিলেন জমিদার চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস। তাঁর পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ ওসমাজ সংস্কারক ছিলেন।

তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ ওই দ‌লে যোগ দেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

১৯৭৯ সালে অনু‌ষ্ঠিত দ্বিতীয় জাতীয় নির্বাচনে তিনি সংসদ নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৯১ সালে তিনি আবার নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন।

১৯৯৬ সাধারণ নির্বাচনে তিনি জয়ী হলেও তার দল বিএনপি আওয়ামী লীগের কাছে হেরে ক্ষমতায় হারায়।

তিনি ২০০১ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হন।

২০২০ সালের ৯ ডিসেম্বর বর্ষিয়ান এ রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION