1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরে ‌ বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা মাদারীপুর জেলা চ্যাম্পিয়ন ।। ফরিদপুর রানার আপ।

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১২.০৬ এএম
  • ৫৯০ জন সংবাদটি পড়েছেন।
ফরিদপুরে ‌ বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা মাদারীপুর জেলা চ্যাম্পিয়ন ।। ফরিদপুর রানার আপ।
ফরিদপুর জেলা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায়  বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‌ আজ শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতায় ‌ নকআউট পর্বের খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ‌ মাদারীপুর জেলা দল তারা ‌ ফাইনালে ফরিদপুর জেলা দলকে ১১- ৪ গোলের ব্যবধানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার কর উপার্জন করে।
প্রতিযোগিতার অপর দলগুলি ছিল ‌ রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।
খেলা শেষে ‌ ফরিদপুর মহিলা ক্রীড়া  সংস্থার সভানেত্রী ও ফরিদপুর জেলা প্রশাসকের সহধর্মিনী আবেদা সুলতানের সভানেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মিজ লুনা আফরোজ, অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, রাজবাড়ী জেলা প্রশাসকের সহধর্মিনী জিনাত আফরিন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিনী শাকিলা তামান্না, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিনী ‌ আকলিমা রুমা, ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার  সিনিয়র সহ-সভাপতি নাসরিন আফজাল, সাধারণ সম্পাদিকা কামরুন নাহার হীরা।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা নিয়মিত খেলাধুলা করার জন্য খেলোয়াড়দের আহ্বান জানান। তারা বলেন এই প্রতিযোগিতা থেকে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে এবং তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। বক্তারা প্রতিযোগিতায় ‌ বিজয়ী ও বিজিত দলকে অভিনন্দন জানান। আগামীতেও ‌ এই ধরনের অব্যাহত থাকবে বলে ‌ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সেরা খেলা নির্বাচিত হন মাদারীপুর জেলা দলের খেলোয়াড় আয়েশা শ্যামলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION