1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

নৌকার মনোনয়ন বঞ্চিত হলেন প্রধানমন্ত্রীর বিয়াই

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১১.১৪ পিএম
  • ৫০৭ জন সংবাদটি পড়েছেন।

নৌকার মনোনয়ন বঞ্চিত হলেন প্রধানমন্ত্রীর বিয়াই

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর-৩ আসনের তিন বারের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বিয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৩ আসনে ১১ জন আওয়ামী লীগের প্রার্থী নৌকার মনোনয়ন ক্রয় করেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। এই তালিকায় ফরিদপুর-৩ আসনটিতে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসাবে ফরিদপুর জেলা আওয়ামী লীগে সভাপতি শামিম হক এর নাম প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এর শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ফরিদপুর-৩ এই আসনটিতে নির্বাচিত হন। এছাড়াও তিনি নবম ও দশম সংসদে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়(এলজিআরডি) মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২০ সালের জুন মাসে আইন শৃঙ্খলাবাহিনীর এক বিশেষ অভিযানে তার আস্থাভাজন কিছু নেতাকর্মীদের আটক করা হয়। তার পর থেকে তিনি আসনটিতে আর আসেন না। এছাড়া অসুস্থতা জনিত কারণে তিনি জাতীয় সংসদে ছুটির আবদনের পেক্ষিতে র্বর্তমানে সুইজারল্যান্ডে মেয়ের কাছে অবস্থান করছেন।

ফরিদপুর-৩ (সদর) আসনে ১১ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ক্রয় করেন। বর্তমান সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ফারুক হোসেন, দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক, এফবিসিসিআই এর সাবেক সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুল আহাদ সেলিম, এফবিসিসিআই-এর সহ সভাপতি, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ড. যশোদা জীবন দেবনাথ, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সত্যজিৎ মুখার্জি ও ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ কবির, আওয়ামী লীগ নেতা কে. ইদ্রিস আলী।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ শাহদাব আকবার চৌধুরী লাবু, ফরিদপুর-৩ জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক, ফরিদপুর-৪ আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ নৌকার চূড়ান্ত প্রার্থী মনোনিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION