1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১১.২৩ পিএম
  • ৫৫৩ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা অনুষ্ঠিত
শাহাদাত হোসেন তিতু,ফরিদপুর প্রতিনিধি
“পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তরের আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে গতকাল থেকে পাচদিন ব্যাপী ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ এর উদ্ধোধন হয়েছে। উদ্ধোধন করেন ও প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীর প্রতীক,এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুর রউফ,বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব,পরিকল্পনা জনাব মোঃ মাহমুদ হোসেন,পাট অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক জনাব ড. সেলিনা আক্তার, ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আলেয়া বেগম । এ সময় পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, পাট শিল্পের অগ্রগতি ও বিকাশ সাধনে দেশের ভেতরে পাটের ব্যাবহার বৃদ্ধি করার তাগিদ দেন। তারা পাটের বহুমুখী ব্যাবহার ও পাটজাত পণ্য আরও কিভাবে রপ্তানি যোগ্য পণ্যে পরিণত করা যায় সেদিকে নজর দেয়ার তাগিদ দেন।
প্রধান অতিথি বস্ত্র ও মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গাজী গোলাম দস্তগীর ফরিদপুরে পাট চাষীদের পাট পচানোর ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তা নিরসনের আশ্বাস দেন। এছাড়াও ফরিদপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরীর ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্র তৈরী করার আশ্বাস দেন।
মেলা চলবে ১০ জুন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION