1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত।

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১১.৪২ পিএম
  • ৫৬২ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত।
শাহাদাত হোসেন তিতু,ফরিদপুর প্রতিনিধি
“প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে” প্রতিপাদ্যে “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে সোমবার র‌্যালী,আলোচনাসভা ও পুরস্কার বিতরনীর মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী শুরু হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসীম উদ্দিন হলে গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তীতে কবি জসীম উদ্দিন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন ,সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ জনাব অসীম কুমার সাহা, সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ জনাব গোলাম মোস্তফা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার , বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুরাইয়া ফেরদৌস ঋতু ও শেখ মোহাম্মদ ফরিদ।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের বিপর্যয়ের জন্য নিজেদের অবহেলা কে দায়ী করেন । তারা এক্ষেত্রে প্লাস্টিক পণ্যের ভয়াবহতার কথা তুলে ধরেন ।তাই পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন প্লাস্টিক বর্জ্য কিভাবে পরিবেশের ক্ষতি সাধন করে ও এই ক্ষতি থেকে বাঁচতে আমরা কীভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি বিকল্প জিনিস ব্যাবহার করতে পারি সেদিকে আলোকপাত করেন বক্তারা পরিবেশের বিপর্যয় রোধ করতে নবায়ন যোগ্য জ্বালানির ব্যাবহার সহ কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ গ্রহণ করতে ও বেশি বেশি বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন।
পরে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কারসহ একটি করে ফলজ চারা বিতরণের মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION