1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন : জেলা পরিষদের প্রশাসক ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী । ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রী ফরিদপুরে আনসারউদ্দিন স্কুলে ”বেদর বহর” প্রদশিত। ফরিদপুরের দুই জেলার সাংবাদিকদের অংশগ্রহণ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ফরিদপুরে ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন পাশা

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩, ১২.০১ এএম
  • ৫৭৩ জন সংবাদটি পড়েছেন।

মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন পাশা

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক ফিল্ড কো-অর্ডিনেটর রুহুল কুদ্দুস পাশার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

 

রুহুল কুদ্দুস পাশা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ফিল্ড কো-অর্ডিনেটর হিসেবে আমি বিভিন্ন অর্থ সংগ্রহ করতাম। এসব টাকা আমি সবসময়ই সঠিক ভাউচার ও খাত অনুযায়ী লিখে রাখতাম। আমার হাত দিয়ে কোন প্রকার অনিয়ম হয়নি কখনও, যা অডিটে প্রমানিত।

 

প্রকাশিত সংবাদে ১৮ লক্ষ টাকা আত্মসাতের যে তথ্য উল্লেখ করা হয়েছে তা মুলত শেখ ফয়েজের কাছের অফিসার সুমাইয়া আক্তার ও রুহুল খান শুভ আত্মসাৎ করেছে এবং তা অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

 

আমি গত এক বছর পূর্বে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হই। আমি শেখ ফয়েজের নানা রকম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে নানা রকম হুমকি ধমকি দিতো এবং যখন বুঝতে পারি আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে তখন আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিই। আমি দেখতাম শেখ ফয়েজ এবং তখনকার সহকারি অফিসার সুমাইয়া আক্তার প্রতিদিন লাঞ্চ করতো একসাথে। কি কারণে তাদের এত মাখামাখি ছিলো? অফিসের কেউ কোন প্রতিবাদ করতে পারতো না। ওই সময় সুমাইয়া ১০ লক্ষ টাকার উপরে এবং শুভ সাড়ে ৭ লক্ষ টাকার উপরে আত্মসাৎ করে। তিনি আরও জানান, ওই সময়ে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমি সুমাইয়া আক্তারকে বেশ কয়েকবার চিঠি দিই আত্মসাতকৃত টাকা ফিরিয়ে দিতে এবং হিসাব বুঝিয়ে দিতে কিন্তু তিনি তা না দিয়ে উল্টো হুমকি দেন। এখন শেখ ফয়েজ ও বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন কোন টাকা-পয়সার হিসেব না মিলাতে পেরে আমাকে ও আমার পরিবারকে সমাজে হেয় করতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করছে। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। সেই সাথে শেখ ফয়েজের মত এমন দুর্নীতিবাজ লোকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোড় দাবী জানাচ্ছি।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION